কুরআন মাজিদ ও তাজভিদ, হাদিস শরিফ এবং আকাইদ ও ফিকহ টেস্ট পেপারস মেইড ইজি (উত্তরপত্র)

শ্রেণি : দাখিল টেস্ট পেপারস
সংস্করণ : ২০২৫
পৃষ্ঠা :৩০৪


Buy Link


 

বইটির অনন্য বৈশিষ্ট্য  :

 

পুনর্বিন্যাসকৃত সিলেবাসের আলোকে অধ্যায়ভিত্তিক পরীক্ষা প্রস্তুতি

২০২৬ সালের পরীক্ষার্থীদের জন্য মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রদত্ত পুর্নবিন্যাসকৃত সিলেবাসের আলোকে নির্ধারিত শিখনফল ও বিষয়বস্তু অনুযায়ী রচনামূলক ও বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া হয়েছে প্রশ্নপত্র খণ্ডে। আর উত্তরপত্র খণ্ডে রয়েছে উভয় ধরনের প্রশ্নের উত্তর। বিশেষজ্ঞ শিক্ষক প্যানেল কর্তৃক বাছাইকৃত এ প্রশ্নগুলো অনুশীলন করলেই সম্পন্ন হবে তোমাদের অধ্যায়ভিত্তিক প্রস্তুতি।

 

বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর

রচনামূলক অংশের পরীক্ষা-প্রস্তুতির জন্য মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রণীত ২০২৫ সালসহ বিভিন্ন সালের দাখিল পরীক্ষার প্রশ্নপত্রের উত্তরসমূহ অধ্যায়ভিত্তিক দেওয়া হয়েছে। এ অংশটির অনুশীলন তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে করবে আরও গতিময়। এছাড়াও বহুনির্বাচনি প্রশ্নপত্রের উত্তরমালা আলাদা করে দেওয়া হয়েছে এ বইটিতে।

 

শীর্ষস্থানীয় মাদরাসার নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর

দেশের শীর্ষস্থানীয় ২০০টি মাদরাসার ২০২৫ সালের দাখিল নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্র বাছাই করে টপ গ্রেড প্রশ্নপত্রের উত্তর অধ্যায়ভিত্তিক সাজিয়ে দেওয়া হয়েছে এ অংশে। এ প্রশ্নগুলোর অনুশীলন তোমাদের পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতিতে সাহায্য করবে।

 

এক্সক্লুসিভ মডেল টেস্টের উত্তর

ঘরে বসে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাইয়ের জন্য দাখিল পরীক্ষার পুনর্বিন্যাসকৃতস সিলেবাসের আলোকে বিভিন্ন সালের বোর্ড পরীক্ষার প্রশ্ন এবং নির্বাচনি পরীক্ষার টপ গ্রেড প্রশ্ন দিয়ে তৈরি এক্সক্লুসিভ মডেল প্রশ্নপত্রের উত্তর দেওয়া হয়েছে। তোমরা প্রতিটি মডেল টেস্ট দেওয়ার পর বইটিতে প্রদত্ত উত্তরমালা দেখে মিলিয়ে নেবে।


  কুরআন মাজিদ ও তাজভিদ, হাদিস শরিফ এবং আকাইদ ও ফিকহ টেস্ট পেপারস মেইড ইজি বইটি প্রশ্নপত্র সহ একসাথে পাওয়া যাচ্ছে। ক্লিক করে দেখে নিন প্রশ্নপত্র বইটির বৈশিষ্ট্যসমূহ