বইটির অনন্য বৈশিষ্ট্য :
সুগার সাজেশন: পরীক্ষা ২০২৬=
দাখিল ইসলামের ইতিহাস এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি' বিষয়দুটির সাজেশন বোর্ড পরীক্ষক ও বিষয়-বিশেষজ্ঞ শিক্ষক কর্তৃক প্রণীত। এটির যথাযথ অনুসরণ তোমাদের শতভাগ সাফল্য নিশ্চিত করবে।
অধ্যায়ের গুরুত্ব নির্দেশক গ্রাফ
সৃজনশীল প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ অধ্যায় ও বিষয়বস্তুর আলোকে করা হয়। তাই এ অংশে বিভিন্ন সালের বোর্ড পরীক্ষার প্রশ্নের গুরুত্ব নির্দেশক গ্রাফ দেখানো হয়েছে।
Exclusive 400+MCQ
বিভিন্ন সালের বোর্ড ও নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে সিলেবাসভুক্ত সবগুলো অধ্যায় থেকে সর্বাধিক গুরুত্বপূর্ণ ৪০০+ বহুনির্বাচনি প্রশ্নের সাজেশন দেওয়া হয়েছে 'Exclusive 400+ MCQ' শিরোনামে। বিশেষজ্ঞ প্যানেল কর্তৃক যাচাইকৃত এ প্রশ্নগুলোর অনুশীলন প্রায় শতভাগ কমনের নিশ্চয়তা দেবে আসন্ন বোর্ড পরীক্ষায়।
টপ গ্রেড প্রশ্নের সাজেশন
নির্বাচনি পরীক্ষার প্রতিটি মাদরাসার প্রশ্নপত্রে সেরা মানের প্রশ্নগুলো স্টার (★) চিহ্নিত করা হয়েছে। বিশেষজ্ঞ শিক্ষকমণ্ডলী সমন্বয়ে গঠিত একটি প্যানেল প্রশ্নপত্রগুলো বিশ্লেষণ করে টপ গ্রেড প্রশ্ন বাছাই করেছেন সাজেশন হিসেবে।
বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র
পরীক্ষা প্রস্তুতির জন্য মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রণীত বিগত সালের দাখিল পরীক্ষার রচনামূলক ও বহুনির্বাচনি প্রশ্নপত্র দেওয়া হয়েছে। এখান থেকে তুমি বোর্ড পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে। প্রশ্নের এ ধরনকে মাথায় রেখেই তোমাদের জন্য দেওয়া হয়েছে সাজেশন অংশটি।
শীর্ষস্থানীয় মাদরাসাসমূহের নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্র
দেশের শীর্ষস্থানীয় মাদরাসাসমূহের ২০২৫ সালের দাখিল নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে সেরা মানের রচনামূলক ও বহুনির্বাচনি প্রশ্নপত্র দেওয়া হয়েছে। এ অংশের অনুশীলন তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এক্সক্লুসিভ মডেল টেস্ট
বিগত বিভিন্ন সালের বোর্ড পরীক্ষার প্রশ্ন এবং নির্বাচনি পরীক্ষার টপ গ্রেড প্রশ্নের সমন্বয়ে এক্সক্লুসিভ মডেল প্রশ্নপত্র দেওয়া হয়েছে। ঘড়ি ধরে প্রতিটি মডেল টেস্ট দেওয়ার পর তোমরা মেইড ইজি উত্তরপত্র খণ্ড থেকে উত্তর মিলিয়ে নেবে। মডেল টেস্টের অনুশীলন তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে পরিপূর্ণ করবে।