একের ভিতর সব - প্রথম শ্রেণী

শ্রেণি : প্রথম
সংস্করণ : ২০২৬
পৃষ্ঠা :৪৪৮
সর্বোচ্চ খুচরা মূল্য (MRP) : ৩০০ টাকা

Buy Link


প্রথম শ্রেণীর  একের ভিতর সব বইটিতে পাবে

 

কুরআন মাজিদ ও তাজভিদ, আকাইদ ও ফিকহ, আদ্‌দুরূসুল আরাবিয়্যাহ, আমার বাংলা বই, English For Today এবং গণিত

 

বইটির বৈশিষ্ট্য:

 

টিউটরসহ অভিনব বই

 

প্রতি অধ্যায়ে অভিভাবক ও শিক্ষকদের জন্য পাঠ-নির্দেশনা হিসেবে রয়েছে Tutor। টিউটরের মাধ্যমে NCTB প্রণীত শিক্ষক-সহায়িকা (Teacher’s Guide) ও প্রশিক্ষণ তথ্যপত্র (Training Manual) অনুসরণে পাঠভিত্তিক শিখন কৌশলকে প্রায়োগিকভাবে উপস্থাপন করা হয়েছে। এছাড়া রয়েছে পাঠ সহায়ক বিভিন্ন টিপ্স, যা শিক্ষার্থীদের পাঠ্য বিষয় সহজে বুঝতে সহায়ক হবে।

শ্রেণি উপযোগী শব্দ, বাক্য ও ভাষার ব্যবহার

 

শিক্ষার্থীর বয়স ও শ্রেণি উপযোগিতা বিবেচনা করে সহজবোধ্য, প্রাঞ্জল ভাষা ব্যবহৃত হয়েছে পুরো বইটিতে। পাঠ্যবইয়ের শব্দ ছাড়াও পরিচিত শব্দ ও ছোটো ছোটো বাক্য ব্যবহার করা হয়েছে। ইংরেজি বিষয়ে উচ্চারণসহ Vocabulary দেওয়া হয়েছে। গণিতে সব ধরনের অঙ্ক সমাধানের আগে নিয়মগুলো চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে।

 

শোনা, বলা, পড়া ও লেখা-৪টি যোগ্যতার অনুসরণ

 

শিক্ষাক্রমে বর্ণিত শোনা, বলা, পড়া ও লেখা- এ ৪টি যোগ্যতাকে ভিত্তি করেই প্রতিটি বিষয়ের প্রশ্ন ও উত্তর তৈরি করা হয়েছে। প্রশ্নের পাশে দক্ষতার স্তর (Domain) উল্লেখ করা হয়েছে, যা পদ্ধতিগত অনুশীলনে সহায়ক হবে।

 

ইবারত, উচ্চারণ ও অনুবাদ

 

কুরআন মাজিদ ও তাজভিদ এবং আরবি বিষয়ে পাঠভিত্তিক আরবি ইবারত, উচ্চারণ ও অনুবাদ সংযোজন করা হয়েছে। বাংলা একাডেমির বানানরীতি অনুসরণ করা হয়েছে।

 

মূল্যায়ন প্রস্তুতির জন্য পর্যাপ্ত অনুশীলন

 

শিখনযোগ্যতা অর্জন নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত ১০০% যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর দেওয়া হয়েছে বইটিতে। বোর্ড বইয়ের অনুশীলন ছাড়াও 'মূল্যায়ন প্রস্তুতির জন্য আরও কিছু শিখি' শিরোনামে পাঠ্যবইয়ের অনুরূপ আরও অনুশীলন দেওয়া হয়েছে। ১০০% যোগ্যতাভিত্তিক প্রশ্নের সমন্বয়ে তৈরি করা হয়েছে এ অংশটি।

 

শিখনকালীন/শ্রেণি মূল্যায়ন প্রস্তুতি যাচাই

 

প্রতিটি পাঠ/Lesson অনুশীলন শেষে রয়েছে 'শিখনকালীন/শ্রেণি মূল্যায়ন প্রস্তুতি যাচাই' শিরোনামে মূল্যায়ন অংশ। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারবে। শিক্ষকবৃন্দও এ প্রশ্নের মাধ্যমে অথবা অনুরূপ স্বকীয় প্রশ্ন তৈরি করে ধারাবাহিক মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

 

ছবির মাধ্যমে উপস্থাপন

 

ছবির মাধ্যমে উপস্থাপিত বিষয়বস্তু শিশুদের মনে থাকে সহজেই। এজন্য প্রতিটি বিষয় উপস্থাপন করা হয়েছে পাঠ্যবইয়ের ছবি ও আইকনের মাধ্যমে।

 

একের ভিতর সব

 

ইবতেদায়ি প্রথম শ্রেণির পরীক্ষায় শিক্ষার্থীদের কুরআন মাজিদ ও তাজভিদ, আকাইদ ও ফিকহ, আদ্‌দুসুল আরাবিয়্যাহ, বাংলা, ইংরেজি ও গণিত- এ ছয়টি বিষয়ে অংশগ্রহণ করতে হবে। সবগুলো বিষয়ের শতভাগ প্রস্তুতির জন্যই এক মলাটে সন্নিবেশ করা হয়েছে 'একের ভিতর সব' শিরোনামের বইটি।