একের ভিতর সব - চতুর্থ শ্রেণী

শ্রেণি : চতুর্থ
সংস্করণ : ২০২৬
পৃষ্ঠা :৯৭৬
সর্বোচ্চ খুচরা মূল্য (MRP) : ৬৫০ টাকা

Buy Link


 

চতুর্থ  শ্রেণীর  একের ভিতর সব বইটিতে পাবে

 

  • কুরআন মাজিদ ও তাজভিদ, আকাইদ ও ফিকহ, আদ্‌দুরূসুল আরাবিয়্যাহ, আমার বাংলা বই, English For Today 

 

  • গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

 

বইটির বৈশিষ্ট্য:

  • প্রতি অধ্যায়ে টিউটর

বোর্ড বইটি পড়ার পাশাপাশি অনুশীলনমূলক বইটি কীভাবে অনুসরণ করবে তা বোঝার জন্য দিক-নির্দেশনা দেবে Tutor নামক আইকনটি। যেখানেই টেক্সট বুঝতে কঠিন মনে হবে 'টিউটর' সেখানেই ব্যাখ্যা দিয়ে সহজ করে দেবে।

 

  • অনুশীলনীর প্রশ্ন ও উত্তর

২০২৬ সালের বোর্ড বইয়ের অনশীলনীর সকল প্রশ্নের যথাযথ উত্তর দেওয়া হয়েছে। প্রশ্ন অনুযায়ী উত্তরেও কলেবর বজায় রাখা হয়েছে। শ্রেণি উপযোগী শব্দ, বাক্য ও সহজ-সরল ভাষা ব্যবহার করা হয়েছে।

 

  • মূল্যায়ন প্রস্তুতির জন্য আরও প্রশ্ন ও উত্তর

 

সর্বশেষ সিলেবাস ও মানবণ্টনের আলোকে অধিক প্রস্তুতির জন্য প্রশ্ন ও যথাযথ উত্তর দেওয়া হয়েছে এ অংশে এখান থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় কমন উপযোগী প্রশ্ন সম্পর্কে ধারণা পাবে। বোর্ড বইয়ের বিষয়বস্তুগুলো ভালোভাবে আয়ত্ব করার জন্য এ অংশটি খুবই গুরত্বপূর্ণ।

 

  • ক্লাস টেস্ট: ধারাবাহিক মূল্যায়ন উপযোগী

 

প্রতিটি অধ্যায়ের শেষে প্রস্তুতি যাচাইয়ের জন্য 'ক্লাস টেস্ট: ধারাবাহিক মূল্যায়নের উপযোগী' শিরোনামে মডেল টেস্ট দেওয়া হয়েছে। এটির মাধ্যমে শিক্ষার্থীরা নিজে নিজেই পরীক্ষা দিয়ে স্কোর যাচাই করতে পারবে, আবার অভিভাবক ও শিক্ষকবৃন্দও তাদের শিখন-অগ্রগতি যাচাই করতে পারবেন সহজেই।

 

  • মডেল টেস্ট ও উত্তর

 

সর্বশেষ পরীক্ষার প্রশ্নকাঠামো ও মানবণ্টন অনুযায়ী প্রতিটি বিষয়ের ওপর মডেল টেস্ট ও উত্তর দেওয়া হয়েছে। এখান থেকে শিক্ষার্থীরা প্রশ্নের ধরন সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করবে এবং মডেল টেস্ট দিয়ে নিজেকে আত্মবিশ্বাসী করে তুলবে।