বইটির বৈশিষ্ট্য
টিউটর
বোর্ড বইটি পড়ার পাশাপাশি অনুশীলনমূলক বইটি কীভাবে অনুসরণ করবে তা বোঝাতে সবসময় নির্দেশনা দেবে Tutor। যেখানেই টেক্সট বুঝতে কঠিন মনে হবে টিউটর সেখানেই ব্যাখ্যা দিয়ে সহজ করে দেবে।
বিশ্লেষণধর্মী পাঠ সহায়ক বিষয়বস্তু
বোর্ড বিষয়বস্তু ভালোভাবে বোঝার জন্য প্রতি অধ্যায়ের পরিচ্ছেদের শুরুতে দেওয়া হয়েছে পাঠ্যবইয়ে প্রদত্ত ইবারতের অনুবাদ, শাব্দিক অনুবাদ, পাঠ সহায়ক বিষয়াবলির গুরুত্বপূর্ণ বিষয়বস্তু ইত্যাদি। এগুলোর অনুশীলন তোমাকে প্রতিটি পাঠের বিষয়বস্তু অনুধাবন করতে সহায়তা করবে।
শতভাগ কমন উপযোগী তরজমা, দরখাস্ত ও চিঠিপত্র, এবং আরবি রচনা
পরীক্ষায় শতভাগ কমন নিশ্চিত করার লক্ষ্যে বোর্ড বইয়ের অনুশীলনী ছাড়াও বিভিন্ন পরীক্ষার এবং সম্ভাব্য সব ধরনের তরজমা, দরখাস্ত ও চিঠিপত্র এবং আরবি রচনা সুসংগঠিতভাবে দেওয়া হয়েছে।
- পাঠ্য বইয়ের অনুশীলনীর প্রশ্ন ও উত্তর
-সেরা মাদরাসার টেস্ট পরীক্ষার প্রশ্ন ও উত্তর
- দাখিল পরীক্ষার প্রশ্ন ও উত্তর
- পরীক্ষায় কমন উপযোগী প্রশ্ন ও উত্তর
শিখনফলভিত্তিক সৃজনশীল রচনামূলক প্রশ্নোত্তর
পাঠ্যবইয়ের অনুশীলনী ছাড়াও বিভিন্ন পরীক্ষার এবং শিখনফল বিশ্লেষণ করে গুরুত্বের অনুপাতে পরীক্ষায় কমন উপযোগী সৃজনশীল রচনামূলক প্রশ্নোত্তর দেওয়া হয়েছে এ অংশে।
- পাঠ্য বইয়ের অনুশীলনীর প্রশ্ন ও উত্তর
- -সেরা মাদরাসার টেস্ট পরীক্ষার প্রশ্ন ও উত্তর
- পরীক্ষায় কমন উপযোগী প্রশ্ন ও উত্তর
অ্যাসেসমেন্ট উপযোগী প্রশ্নব্যাংক ও মডেল টেস্ট
পাঠের প্রতিটি অনুশীলন শেষে নিজে নিজে পরীক্ষা দিয়ে দক্ষতা যাচাইয়ের জন্য দেওয়া হয়েছে অ্যাসেসমেন্ট অংশ। এখানে রয়েছে ‘প্রশ্নব্যাংক’ শিরোনামে অ্যাপ্লিকেশন অংশের অনুরূপ প্রশ্ন এবং অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট। ঘরে বসে পরীক্ষা দিয়ে প্রাপ্ত নম্বর অনুযায়ী অ্যাসেসমেন্ট ছক পূরণ করে নিজের অবস্থান যাচাই করতে পারবে তুমি।
শিখনফল বিশ্লেষণের আলোকে সাজেশন
এখানে পাঠের শিখনফল বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর স্টার (★) চিহ্নিত পাঠ/অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি ও রচনামূলক প্রশ্নের সাজেশন দেওয়া হয়েছে।
এছাড়াও সার্বিক প্রস্তুতির সহায়ক হিসেবে এবং শিক্ষার্থীদের ব্যবহারোপযোগিতা বিবেচনা করে রয়েছে-
পূর্ণাঙ্গ মডেল টেস্ট ও উত্তর
বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র